বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

পূজা মণ্ডপে আলিয়াকে নিয়ে ভক্তের টানা-হেঁচড়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

পুজা মণ্ডপে আলিয়াকে নিয়ে ভক্তের টেনে-হিঁচড়ে
আলিয়া ভাট

দুর্গোৎসবের মহানবমী রাতে রানি মুখার্জি-কাজলদের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে এসে চরম বিশৃঙ্খলার সাক্ষী হলেন আলিয়া ভাট। গতকাল বুধবার রাতে পূজামণ্ডপ ভক্ত ও দর্শনার্থীরা ঢল নেমেছিলে। হঠাৎ করে পছন্দের নায়িকাকে কাছে পেয়ে টেনে-হিঁচড়ে তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন প্রতিমা দর্শনে আসা এক নারী ভক্ত। 

নবরাত্রি উপলক্ষে আলিয়ার সাজপোশাক ছিল নজরকাড়া। রানি-কাজলদের নর্থ বম্বে সর্বজনীন মন্দির থেকে বেরনোর সময়েই এক নারী অনুরাগী কড়া নিরাপত্তা বলয় টপকে আলিয়ার হাত টেনে-হিঁচড়ে তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিলেন। অনুরাগীরের এমন কাণ্ড দেখে হতভম্ব হয়ে পড়েন অভিনেত্রী। প্রথমে অপ্রস্তুত দেখা যায় আলিয়াকে। তবে ওই অনুরাগীকে হতাশ করেননি অভিনেত্রী। ওই নারীর ছবি তোলার আবদার রেখেছেন। 

image

সেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। ওই ঘটনার পর প্রশংসায় ভাসছেন আলিয়া। আবারও অনুরাগীদের মন জিতে নিয়েছেন আলিয়া।

এর আগে ভারতে ছেড়ে বিদেশ ভ্রমণের জন্য দিল্লির বিমনবন্দরে পৌঁছালে সেখানেও অনুরাগীদের ছবি তোলার অবদার মিটিয়েছেন অলিয়া। 


বিজ্ঞাপন


আলিয়াকে শেষবার দেখা গিয়েছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। এ সিনেমায় তিনি রানি চ্যাটার্জি নামে এক স্পষ্টবাদী বাঙালি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেন। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেন রণবীর সিং।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর