বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তানের সেই টিকটকারকে হত্যা মামলায় নতুন মোড়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের সেই টিকটকারকে হত্যা মামলায় নতুন মোড়

গত জুন মাসে পাকিস্তানের ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়। দেশটির রাজধানী ইসলামাবাদের সুম্বল থানার আওতাধীন নিজ বাড়ি থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। 

টিকটক তারকাকে হত্যাকাণ্ডের পরপরই ২২ বছর বয়সী উমর হায়াত নামে একজনকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন তিনি। কিন্তু শনিবার (২০ সেপ্টেম্বর) ইসলামাবাদের এক জেলা আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতে উমর বলেন,’আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

গ্রেফতারের সময় পুলিশ কর্মকর্তারা পাকিস্তানের গণমাধ্যমকে জানায়, সানা ইউসুফ বারবার উমরের বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে। এবং তার ফোন চুরি করে পালিয়ে যায়।

সানা ইসলামাবাদের চিত্রাল এলাকার বাসিন্দা ছিলেন। অল্প বয়সেই তিনি টিকটকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ফ্যাশন, লিপ-সিঙ্ক, জীবনধারা এবং সামাজিক বার্তা-নির্ভর কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। 

সানার ইনস্টাগ্রামে শেয়ার করা শেষ ভিডিওতে দেখা যায়, নিজের জন্মদিনের কেক কাটছেন। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর