মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সৃজিতের সঙ্গে অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ: বাঁধন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

সৃজিতের সঙ্গে অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ: বাঁধন 

টলিউড পরিচালক সৃজিত মুখার্জির ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ওয়েব কনটেন্টে দেখা গিয়েছিল আজমেরি হক বাঁধনকে। সিরিজটি তেমন আলোচনায় না এলেও মুসকান জুবেরি চরিত্রে বুগ্ধতা ছড়িয়েছিলেন অভিনেত্রী। তবে সৃজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন নিজেই জানিয়েছেন।

তার কথায়, “আমার সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ। ওই ইউনিটের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই খারাপ। কিন্তু সেখানে যদি এমন কেউ থেকে থাকেন, যাঁরা আমাকে সাপোর্ট করেছেন, তাঁরা হলেন সিরিজের সিনেম্যাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পি এবং রাহুল বোস। ওঁরা আমার পাশে থেকেছেন। ওঁদের সেই সাপোর্ট আমি সারা জীবন মনে রাখব। কারণ ওই সময়টা তো আমার জীবনে কখনও আসবে না।”

মোহাম্মদ নাজিম উদ্দীনের থ্রিলারের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয় সিরিজটি। আরও অভিনয় করেছেন অঞ্জন দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। 

বাঁধনকে সবশেষ দেখা গেছে ‘এশা মার্ডার’ সিনেমায়। এতে পুলিশ কর্মকর্তা চরিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। ছবির নাম ভূমিকায় দেখা গেছে পূজা এগনেজ ক্রুজকে। আরও ছিলেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর