মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

অনলাইনে জুয়া কাণ্ডে অভিযুক্ত সোনু-উর্বর্শী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

অনলাইনে জুয়া কাণ্ডে অভিযুক্ত সোনু-উর্বর্শী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলকে ঘিরে বিতর্কের অন্ত নেই। এবার নতুন করে আলোচনায় অবৈধ বেটিং অ্যাপে প্রচার করে। ভারতীয় অর্থনৈতিক গয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। অভিনেত্রী ছাড়াও ব্যাটিং অ্যাপ প্রচারের অভিযোগ ফেঁসে যাচ্ছে বলিউড অভিনেতা সোনু সুদ। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যাটিং অ্যাপ প্রচারের অভিযোগে ইতোমধ্যে উর্বশী-সোনুকে নোটিশ পাঠানো হয়েছে। উপযুক্ত যুক্তি উপস্থাপনা করতে না পারলে বলিউড তারকাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন গয়েন্দা সংস্থা।  

473800540__Sounnu

তবে অভিযোগের বিষয়ে সোনু-উর্বশীর টিমের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। চলতি বছরের মার্চ মাসে ব্যাটিং অ্যাপের প্রচারের অভিযোগে ২৫ জন দক্ষিণী তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এ তালিকায় ছিলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, রানা দগ্গুবতী, প্রকাশ রাজের মতো তারকারা।

জানা গেছে, বেটিং অ্যাপগুলোর প্রচার করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন। এই অ্যাপের কারণে বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।  

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর