মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

ঈদে যা থাকছে ওটিটিতে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

ঈদে যা থাকছে ওটিটিতে

ঈদের ছুটিতে বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিনেমা। তেমনি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তির মিছিলে আছে বেশকিছু কনটেন্ট। জেনে নেওয়ায় যাক কোন প্ল্যাটফর্মে আসছে কোন তারকার ওয়েব সিনেমা। 

হইচইয়ে বোহেমিয়ান ঘোড়া 

ট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। নানা জেলায় নানা পরিস্থিতি পড়ে সাতটা বিয়ে করেছে। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। সিরিজটি কমেডি, রহস্য ও মানবিক গল্পের এক মিশ্র অভিজ্ঞতা। যেখানে হাসির আড়ালে লুকিয়ে আছে ব্যথা, মিথ্যার ভেতরে লুকিয়ে আছে ভালোবাসা। হাস্যরশ আর জীবনের নানা গল্প নিয়ে হইচই অরজিনালে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’। ঈদে মুক্তি প্রতীক্ষিত কনটেন্ট গুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত সিরিজটি।  

বঙ্গতে ব্যাচেলর পয়েন্ট 

একটি ছোট বাসা, চার-পাঁচজন মানুষ। সবাই ভিন্ন ভিন্ন জায়গা এসেছিল কিন্তু সময় ওদের করে তুলেছিল পরিবারের মতো। প্রেমে পড়েছে, প্রেমে হারিয়েছে। তবু হেসেছে, কেঁদেছে, একসাথে বেঁচেছে। এভাবেই তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনের হাস্যরস নিয়ে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে। নাট্য নির্মাতা কাজল আরিফিন অমি জানিয়েছেন কোরবানি ঈদের দিন মুক্তি পাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ এর ৮টি পর্ব।    

শাকিব, নিশো, সিয়াম— আসছেন চরকিতে 

শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’– সিনেমা ৪টি একসঙ্গে আসছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তাই অনেকটা না ভেবেই বলা যায় এবারের ঈদে সিনেমাপ্রেমীদের অনেক জায়গায় ঘোরাঘুরি না করে শুধু চরকিতে থাকলেই হবে। তারা দেখে নিতে পারবেন দেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সিনেমাগুলো। তাই এবার দর্শকদের আল্টিমেট এন্টারেটইনমেন্ট ডেস্টিনেশন হতে যাচ্ছে চরকি। 

আইস্ক্রিনে দুই সিনেমা, এক সিরিজ 

ঈদের আনন্দকে বেশিমাত্রায় বাড়িয়ে তুলতে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে দুই সিনেমা ও একটি সিরিজ। মুক্তির তালিকায় আছে রিয়াদ মাহমুদের ‘পার্টি’ সিনেমা। ডার্ক কমেডি থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম পার্টি। খালি বাসায় পার্টি করতে গিয়ে বিপদে পড়ে কয়েক বন্ধু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ প্রমুখ। 

এরপরই আছে তৌফিক এলাহির সিনেমা ‘নীলপদ্ম’। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অন্যদিকে স্বামী-স্ত্রীর প্রেম, বিশ্বাস ও প্রতিশোধের গল্প দেখা যাবে তিন পর্বের ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’তে। এই সিরাজের মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন অভিনতা শাহরিয়ার নাজিম জয়। এই সিরিজে অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী মৌ, তানজিয়া জামান মিথিলা প্রমুখ। ঈদের তৃতীয় দিন থেকে আইস্ক্রিনে দেখা যাবে সিরিজটি। 

ঈদে দীপ্ত প্লেতে আসছে ‘‌হাইড এন সিক’ 

ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতেই অ্যাক্সিডেন্ট হয় রাশা নামের এক তরুণীর। কেউ কেউ বলে রাশা আসলে করতে চেয়েছে আত্মহত্যা। কারণ ইমতিয়াজের সাথে রাশার ছিল গোপন কোনো সম্পর্ক। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি। তার ওপর আসে মৃত্যুর হুমকি। নাদিয়া বুঝতে পারে যা চোখের সামনে দেখা যাচ্ছে তারচেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশেপাশের প্রতিটি চরিত্র। গা হিমকরা থ্রিলারধর্মী এ গল্প বিয়ে দীপ্ত প্লেতে  ‘‌হাইড এন সিক’। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন হিমি। তানজিন তিশা, দিঘী, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার সহ আরও অনেকে। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর