বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

প্রেমিকাকে বিয়ে করলেন সমকামী অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

প্রেমিকাকে বিয়ে করলেন সমকামী অভিনেত্রী

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন সমকামী অভিনেত্রী ক্রিস্টেন স্টিউয়ার্ট। ‘টোয়াইলাইট’ খ্যাত এ অভিনেত্রীর প্রেমিকা ডিলান মেয়ার একজন চিত্রনাট্যকার। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে বিয়ে সেরেছেন সমকামী এই দুই নারী। বিয়েতে খুব ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বন্ধুদের মধ্যে অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তার স্বামী ব্র্যান্ডন ডেভিস ছিলেন। বিয়েতে গোপনীয়তা রক্ষার দিকটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। 

ক্রিস্টেন-ডিলান তাদের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আনেন ২০১৯ সালের অক্টোবর মাসে। ২০২১ সালে বাগদান সারেন তারা। তবে সেটি গোপন রেখেছিলেন দুজনেই।

bie

এদিকে বিয়ের পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে ক্রিস্টেন বলেছিলেন, “আমি ধুমধাম করে বিয়ে করতে চাই। আমরা হয়তো হঠাৎই সিদ্ধান্ত নেব। এই সপ্তাহান্তে বিয়েটা করা যাক, এই ভেবে বিয়ে করব। তারপর সকলের সঙ্গে দেখা করব। আসলে আমি ভালো করে পরিকল্পনা করতে পারি না।”


বিজ্ঞাপন


সন্তানের মা হওয়ার প্রসঙ্গে ক্রিস্টেন বলেছিলেন, “আমি জানি না আমার পরিবার কেমন হবে। কিন্তু কোনও ভাবেই আমি বাচ্চার কথা ভাবিনি। আবার হতেই পারে, হঠাৎ মনে হলো, আমি সন্তান চাই। অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে আমার ভয় নেই। বাচ্চাদেরও ভয় লাগে না। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি আমার কাছে ভীতিপ্রদ।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর