সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

ইরফান খানের ছেলেকে চড় মারতে চান হুমা কুরেশী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

ইরফান খানের ছেলেকে চড় মারতে চান হুমা কুরেশী!

মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করে ২০২০ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। হিরোসুলভ চেহারা ছিল না, তবে অভিনয় দিয়ে আজও বেঁচে আছেন তার অনুরাগীদের হৃদয়ে। সম্প্রতি এক পার্টিতে অভিনেতার ছেলে বাবিল খানের উদ্দেশে অভিনেত্রী হুমা কুরেশী বলেন, ‘ছেলেটাকে একটা চড় মারতে মন চায়!’ ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। 

ইরফনের মৃত্যুর পর অভিনয়ে যাত্রা শুরু অভিনেতার বড় ছেলে বাবিল খানের। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে কাজ করেছেন। এছাড়া অভিনেতার ছেলে বলে বাড়তি চাপও রয়েছে বাবিলের ওপর। যদিও ইরফান পুত্রের ভদ্র স্বভাবের কারণে প্রশংসায় পঞ্চমুখ নেটগরিকরা।


বিজ্ঞাপন


Huma-_babil_1

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই শহরের একটি পার্টিতে আমন্ত্রিত ছিলেন হুমা কুরেশী , ইরফান পুত্র বাবিল-সহ বলিউডের একাধিক তারকা। পার্টি শেষে অনুষ্ঠানকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় হুমার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসেন ইরফান পুত্র।

'টক্সিক' ছবির জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা

পাপারাজ্জিদের ধারণ করা এক ভিডিওতে শোনা গেছে, অভিনেত্রীকে উদ্দেশে করে বাবিল বলেন, ‘আমার ফোনটা পর্যন্ত তুলল না।’ এ কথা শুনেই অভিনেত্রী বলেন, ‘এই বিষয়ে পরে কথা বলছি।’ বাবিল আরও কিছু বলতে চাইলে পাত্তা না দিয়েই সিঁড়ি দিয়ে উঠে যান অভিনেত্রী।


বিজ্ঞাপন


 

ওই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে হুমার সহকারীকে তিনি বলছেন, ‘ছেলেটাকে (বাবিল) চড় মারতে মন চায়।’ যদিও অভিনেত্রী এটা বাবিলের উদ্দেশে বলেছেন কি না তা স্পষ্ট নয়। তবে কথোপকথনের বিষয় কোনো মন্তব্য করেননি ইরফান পুত্র।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর