শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

মা হারালেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

মা হারালেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ আর নেই। আজ রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর টিম।

গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হলে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় জ্যাকুলিনের মাকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেশে ফেরেন অভিনেত্রী। এরপর থেকে মায়ের পাশেই ছিলেন।

thumb_43288

অসুস্থ মাকে সময় দিতে গিয়ে সমস্ত প্রয়োজনীয় কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পরিকল্পনাও বাতিল করেন। মুমূর্ষু মাকে আইসিইউতে রেখে কোথাও যেতে চাননি তিনি। অথচ মা-ই এবার চলে গেলেন তাকে ছেড়ে।

জ্যাকুলিনের মা বাস করতেন বাহরাইনে। ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসাধীন ছিলেন। এবার ভারতে অসুস্থ হয়ে পড়লে দেশটির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে দেখতে এসেছিলেন সালমান খানও।

download_(10)

জ্যাকুলিনের জীবনের একমাত্র ছায়াসঙ্গী তার মা কিম। তাকে হারিয়ে বাকরুদ্ধ অভিনেত্রী। এ তারকার অনুরাগীরাও শোকাহত। তবে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি জ্যাকুলিন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর