রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

গৃহকর্মীকে মারধরের অভিযোগে জিডি, মুখ খুললেন পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

গৃহকর্মীকে মারধরের অভিযোগে জিডি, মুখ খুললেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিনেত্রীর এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধর করেন তিনি। 

এই ঘটনায় রাজধানীর ভাটার থানায় সাধারণ ডাইরি করেছে ওই ভুক্তভোগী। ভাটারা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। 


বিজ্ঞাপন


অভিযোগের বিষয় প্রকাশ্যে আসতেই এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘শুরু হইছে নতুন এপিসোড!’

আদালতে পরীমণির জামিনদার কে এই তরুণ? 

অভিযোগকারী সত্যতা জানতে চাইলে নায়িকা বলেন, ‘এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কেউ করাচ্ছে। আশা করি, পুলিশ এর সত্যতা বের করবে।’ 

তিনি যোগ করেন ,  ‘একজন তাকে কাজের জন্য আমার বাসায় দিয়েছিল। কিন্তু উনি শারীরিক ভাবে অসুস্থ। ঠিক মতো হাটতে পারে না। এ অবস্থায় তাকে বলি কি করে কাজ করবেন। তখন আমাকে বলে—আমি অসুস্থ তাই কেউ কাজে নেয় না। শুনেছি, আপনি অনেক ভালো মানুষ। আমাকে একটু দয়া করুন। মানবিক বিষয় চিন্তা করে আমার ছোট বাচ্চার জন্য তাকে রেখেছি কারণ, ওর কোনো ভারি কাজ নেই।’ 


বিজ্ঞাপন


শেখ সাদী আমার বিশ্বাস: পরীমণি

সবশেষ তিনি বলেন, ‘কিছুদিন না যেতেই একের পর এক সমস্যা বলে টাকা চাইত। বিষয়টা আমার কাছে সুবিধার মনে হয়নি। যে আমাকে দিয়েছিল তাকে নিয়ে যেতে বলি। মাত্র ৩৭ দিন আমার বাসায় ছিল। তারপরও দুই মাসের পুরো বেতন দিয়েছি। নতুন পোশাক দিয়েছি। তার ফল এই জিডি।’

ইএইচ/ 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর