শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

সুশান্তের মৃত্যুর ঘটনায় বলির পাঁঠা প্রাক্তন প্রেমিকা রিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

সুশান্তের মৃত্যুর ঘটনায় বলির পাঁঠা প্রাক্তন প্রেমিকা রিয়া

হত্যা নাকি আত্মহত্যা— সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কেটেছে। গত মাসে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই জানিয়েছে আত্মহত্যা করেছিলেন অভিনেতা। নায়কের মৃত্যুর পর হত্যার অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী ও প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।

সুশান্তের মৃত্যু মামলায় যা বলল সিবিআই


বিজ্ঞাপন


অভিনেতাকে হত্যার দায়ে এক মাস কারাগারে থাকতে হয় এই বলি তারকাকে। সেই সময় রিয়ার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমকে এমনটি জানিয়েছেন রিয়ার বান্ধবী রিধি হিরানন্দানি। 

rhea-ezgif.com-webp-to-jpg-converter_20250324_185241943

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিধি দাবি করেছেন, সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়াকে ‘বলির পাঁঠা’ করা হয়েছিল। তিনি জানান অভিনেত্রীর পরিবার সুশান্তকে খুব ভালোবাসতেন। তার মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছিলেন রিয়ার পরিবার। তিনি বলেন, “আমি দেখেছিলাম, ওরা কীভাবে ভেঙে পড়েছিল। তাদের মানসিক স্বাস্থ্যও বিপর্যস্ত হয়ে পড়েছিল। রিয়া যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল তা অকল্পনীয়। ওদের দেখলে খুব অসহায় লাগত।”

সুশান্তের মৃত্যু মামলা থেকে মুক্তি পেলেন রিয়া, পূজা দিলেন মন্দিরে


বিজ্ঞাপন


রিয়ার পরিবারের সকলে খুব ভদ্র। হঠাৎ করে সুশান্তের চলে যাওয়া, অভিনেত্রীর ওপর হত্যার অভিযোগে খুব খারাপ সময় পার করছিল তার পরিবার। তার ভাষায়,  ‘ওদের বিরুদ্ধে সবাই ঘৃণা ছড়াচ্ছিল। সেটা সবাই বেশ উপভোগ করছিল। কেউ সত্যিটা জানতে আগ্রহী ছিল না। রিয়া ছিল বলির পাঁঠা।’

sushanto-20220408172144
 
এই পরিস্থিতিতে রিয়ার মায়ের কথা বন্ধ হয়ে গিয়েছিল। গলা দিয়ে আওয়াজ বার হত না। মন্দিরে গিয়ে হাতজোড় করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন। নিধি যোগ করেন, সেই সময়ে ওরা শুধুই নিজেদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতেন।

জট খুলল সুশান্তের মৃত্যুর রহস্যের

রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীও হত্যার অভিযোগে বেশ কিছু দিন কারাগারে ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “শৌভিকের বয়স সেই সময়ে মাত্র ২৩ বছর। ও খুব ভালো একটি কলেজে পড়ার সুযোগ পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই কলেজে ভর্তি হতে পারেনি। রিয়ার কর্মজীবন এক মুহূর্তে নষ্ট হয়ে গিয়েছিল। ওদের সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। ওই ঘটনার পরে রাতারাতি রিয়া ‘ভিলেন’ হয়ে যায়।” 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর