সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইশ, তোমাকে যদি দেখতে পারতাম, মৃত মায়ের প্রতি পূজার আকুতি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

ইশ, তোমাকে যদি দেখতে পারতাম, মৃত মায়ের প্রতি পূজার আকুতি 

বছর হলো মা হারিয়েছেন অভিনেত্রী পূজা চেরি। ২০২৪ সালের এই দিনে মারা যান অভিনেত্রীর মা ঝর্না রায়। তবে বছর ঘুরে এলেও শোকের নদী শুকায়নি। সামাজিক মাধ্যমে পূজার এক আবেগঘন স্ট্যাটাসে উঠে এসেছে বিষয়টি। 

আজ সোমবার নিজের ফেসবুকে লিখেছেন, মা ও মা কেমন আছ তুমি? তোমাকে দেখি না ৩৬৫ দিন হয়ে গেল । কীভাবে চলে গেল সময়টা । গতবছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ঙ্কর । 


বিজ্ঞাপন


এরপর লেখেন, বুকে কী যেন আটকে থাকে সবসময় মামুনি । মনে করি কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরও বুকটা ভারি হয়ে উঠে। মনে হয় পৃথিবীর সব চেয়ে ভারি পাথর আমার বুকে । 

485204352_1202158954612197_3590839354777886838_n

তিনি যোগ করেন, মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি….. যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাত না সেই মানুষটা কত দিন তার মেয়েকে ছেড়ে কত দূরে আছে! 


বিজ্ঞাপন


পূজার কথায়, ওরে আমার মা বলো না কেমন আছ? ভালো আছ তো? আমি কিন্তু ভালো আছি । কেন ভালো আছি জানো? কারণ তুমি যেন ওই দূরে ভালো থাকো। তোমাকে তোহ আমি দেখতে পারছি না, তুমি তো দেখতে পারছো। 

অভিনেত্রী লিখেছেন, খালি মনে হয় ইস তোমাকে যদি আমি দেখতে পারতাম শুধু আর কেউ না দেখুক। কিন্তু বাস্তবতা তো আলাদা । যখনি বাস্তবতায় ফিরে আসি কিছুতেই মানতে পারি না তুমি বহু দূরে যেখানে গেলে কেউ আসতে পারে না। জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হাহাহ তারা কি জানে যে মেয়েটা তার মায়ের মতোই । তুমিই তো সব শিখিয়েছো মামুনি ।

358533698_1034612844583422_3781867468806139460_n_20240326_131147542_(1)

এরপর লিখেছেন, একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে। ও মা, মা গো তুমি কি আসলেই ভালো আছো মা? আমি কিন্তু ভালো আছি মা। 

আরও লেখেন, ইশ ভুলেই গেছি আমি মিথ্যা বললে তুমি ধরে ফেলো। তবে একটা কথা কি মামুনি তোমার মেয়ে টা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নেই। 

এই মনকে কীভাবে বুঝাই শুধু এই ৩৬৫ দিন না যতদিন বেঁচে আছি ততদিন তোমার ওই মায়াবী মুখ আর দেখতে পাবো না তোমার স্পর্শ পাব না । ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি। তবে দেখা হবে তো অবশ্যই । প্রস্তুত থেকো ।

486154274_1202158731278886_1144718670526510787_n

বর্তমানে পূজা ব্যস্ত টগর সিনেমার কাজে। এতে তার বিপরীতে আছগেন আদর আজাদ। আদর-পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। পরিচলক আলোক হাসান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর