শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

হঠাৎ বুকে ব্যাথা, হাসপাতালে এ আর রহমান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১১:৩২ এএম

শেয়ার করুন:

হঠাৎ বুকে ব্যাথা, হাসপাতালে এ আর রহমান 

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান হাসপাতালে। আজ রোববার হঠাৎ বুকে ব্যাথা হলে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

এ আর রহমানকে চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টার দিকে সুরকারকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তার। 


বিজ্ঞাপন


শেষ খবর অনুযায়ী, অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয়েছে রহমানের। রাখা হয়েছে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে। তবে অন্য একটি সূত্রমতে, ঘাড়ে ব্যাথা রহমানের। তাই বিদেশ থেকে ফিরে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান। 

এদিকে গেল সপ্তাহে রহমানের সদ্য প্রাক্তন স্ত্রী সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করা হয়। একটি অস্ত্রোপচার হয় তার। সপ্তাহ না ঘুরতেই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সুরকার। 

এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন সায়রা বানু

গেল বছর সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ হয় রহমানের। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিষয়টি অনুরাগীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। রহমানও খবরটি জানিয়েছিলেন বুকে পাথর বেঁধে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর