শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

এবার ঈদে সব বরবাদ হয়ে যাবে, গানের টিজার দেখে শাকিবিয়ানরা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

এবার ঈদে সব বরবাদ হয়ে যাবে, গানের টিজার দেখে শাকিবিয়ানরা 

এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সবচেয়ে আলোচিত ছবির মধ্যে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবির টিজার এরইমধ্যে শাকিবিয়ানদের নজরে কেড়েছে।

ঈদে আসছে ৪ ছবি, হল মালিকরা আগ্রহী ‘বরবাদ’-এ


বিজ্ঞাপন



 এবার এলো নতুন চমক। আজ বুধবার ছবিটির গানের টিজার উম্মুক্ত হয়েছে নেট দুনিয়ায়। ‘দ্বিধা’  নামের সে গানের পূর্বাভাস নিয়ে রীতিমতো হইচই পড়েছে দর্শকমহলে। 

sak9bb

‘কখনও বুঝি তোমায়, কখনও বুঝি না’ শিরোনামের গানটি প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশনের ফেসবুক পেজ থেকে অন্তর্জালে মুক্তি দেওয়া হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন প্রিতম হাসান।

‘বরবাদ’, ২৪ তারিখে যোগ দেবেন শাকিব খান 
 
গানের টিজার রোমান্টিক লুকে ধরা দিয়েছেন শাকিব। সেখানে দেখা গেছে, ইধিকা পাল চকলেট হাতে শাকিবের দিকে এগিয়ে আসছেন। একটু সামনে এসে নায়কের হাত চকলেটা দিতে পেরে হাসিমুখ নায়িকার।


বিজ্ঞাপন


ikhk
 
গানের টিজারটি মন ভরিয়েছে শাকিবিয়ানদের। মন্তব্যের ঘরে মুগ্ধতা রেখেছেন তারা। একজন লিখেছেন, একেই বলে হিরো, চেহারাটা দেখছেন মাশাআল্লাহ পুরাই আগুন। অন্য এক ভক্ত লিখেছেন, লুক দেখে পুরাই ফিদা বস। এইবার ঈদে সব বরবাদ হয়ে যাবে।

shkob

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন,টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু আরও অনেকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর