শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ক্যারিয়ারের শুরুতে ১৫০০ রুপির বিনিময়ে কী করেছিলেন ঐশ্বরিয়া? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

ক্যারিয়ারের শুরুতে ১৫০০ রুপির বিনিময়ে কী করেছিলেন ঐশ্বরিয়া? 

বলিউডে যে তারকাদের নাম সমীহের সঙ্গে উচ্চারণ করা হয় তাদের একজন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে ক্যারিয়ারের শুরুতে তার অবস্থান এমন ছিল না। মাত্র ১৫০০ রুপির বিনিময়ে এমন কাজ করতে হয়েছে যা শুনলে অবাক না হয়ে পারা যায় না।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জয়ের পরও কঠোর পরিশ্রম করতে হয়েছে ঐশ্বরিয়াকে। মাত্র ১৫০০ রুপির বিনিময়ে একটি জামাকাপড়ের দোকানে মডেলিং করতে হয়েছিল তাকে। 


বিজ্ঞাপন


শুধু অ্যাশ নন, তার সঙ্গে ছিলেন তেজস্বিনী কোহলাপুরে, সোনালী বেন্দ্রেও। একসঙ্গে কাজটি করেছিলেন। সেই ছবিগুলো এখনও নেটমাধ্যমে রয়েছে। তবে ছবিতে অনেকেই চিনতে পারবেন না তাকে। 

এদিকে বছরেরও বেশি সময় ধরে অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন চলছে রাই সুন্দরীর। কখনও নামের পদবী বাদ দিয়ে আবার কখনও আংটি খুলে সে আগুনে ঢেলেছিলেন ঘি। তবে দিন শেষে সন্তান আরাধ্যার স্কুলে একফ্রেমে ধরা দিয়ে জানিয়েছেন ঘর ঠিকঠাক আছে তাদের। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর