শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিলেন ঐশ্বরিয়া 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিলেন ঐশ্বরিয়া 

এক বিয়ের আংটি নিয়ে কম জলঘোলা হলো না। কদিন আগে ঐশ্বরিয়া রাই বচ্চনের হাতে বিয়ের আংটির অনুপস্থিতি দিশাহারা করে ভক্তদের। বছর ধরে চলতে থাকা বিচ্ছেদের গুঞ্জন যেন এবার সত্যি হয়ে ওঠে আশংকায় ছিলেন তারা। এবার ফের দেখা গেল রাই সুন্দরীর আঙুলে বিয়ের আংটি। ফলে বিচ্ছেদ গুঞ্জনে পড়ল জল। 

Aishwarya-Rai-Bachchan-Cover


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস ফ্যাশন উইকে সমস্ত জল্পনা, কল্পনার জবাব ঐশ্বরিয়া আংটি হাতেই দিলেন। এবারে প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্পে সাটিনের লাল গাউন পরেছেন বচ্চন পরিবারের বধূ। তার সঙ্গেই ছিল বোল্ড রেড লিপস্টিক। বিশাল একটি ভেইল ছিল ঐশ্বরিয়ার এই পোশাকে। যে প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে মার্জার সরণিতে হেঁটেছিলেন, তারই ক্যাচলাইন লেখা ছিল তাতে।

ash-1-1_20240811_115446622_20240915_140900482

এর আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে দুবাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানকার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশের নজরে পড়ে অভিনেত্রীর হাতে তাঁর বিয়ের আংটি নেই। তাতই প্রশ্ন ওঠে, তাহলে কি অভিষেকের সঙ্গে বিচ্ছেদ? আর সেই কারণেই আংটি খুলে ফেলেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর