মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গিটারিস্ট 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গিটারিস্ট 

গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘অ্যাভয়েডরাফা’ ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা। রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট পকলু। 

জানা গেছে, রাজধানীর রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিকলুকে মৃত ঘোষণা করেন।

471147483_8150825238352961_7725027600008963157_n

পিকলুর মৃত্যুর খবর দিয়ে নিজের ফেসবুকে রাফা লিখেছেন, ‘রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফরম্যান্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।’

হার্ট অ্যাটাকের কথা উল্লেখ করে রাফা বলেন, ‘আজ (শুক্রবার দিবাগত রাত) স্টেজেই পারফর্ম করার সময় এটা হয়েছে, হার্ট অ্যাটাক। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর খবরটা এসে গেল কিছুক্ষণের মধ্যেই। ভাবতে কষ্ট হচ্ছে যে তিনি স্টেজে ছিলেন, তার সবটুকু উজাড় করে দিচ্ছিলেন, যেমনটা সবসময় করতেন। তিনি ছিলেন মিউজিকের জন্যই জন্মানো একজন মানুষ, শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রাণ মিশিয়ে বাজিয়েছেন।’

470761804_2784573295055563_4501569001510672986_n

শোকস্তব্ধ রাফা লিখেছেন, ‘আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।’

আশির দশকের মাঝামাঝি থেকে হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন পিকলু। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন। এরপর অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে। অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘সূর্য’, ‘রাতের ট্রেন’, ‘গুটি ফ্রম হেল’, ‘নির্বোধ’সহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর