বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

মা হচ্ছেন কোয়েল, যা বললেন জিৎ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

মা হচ্ছেন কোয়েল, যা বললেন জিৎ 

কদিন ধরে রঞ্জিত-কোয়েল মল্লিকের ভক্তরা মনমরা হয়ে বসেছিলেন। কেননা আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পূজা হচ্ছে না মল্লিক বাড়িতে। এটিই ছিল তাদের মন খারাপের কারণ। 

দেবীপক্ষের শুরুতেই সে মন খারাপের আমেজ উবে কর্পূরের মতো। শূন্যস্থান পূরণ করল আনন্দ। এর কারণ, ফের মা হতে চলেছেন কোয়েল মল্লিক। এ খবর-ই হাসি ফুটিয়েছে অনুরাগীদের মুখে। সহকর্মীরাও শুভেচ্ছা দিচ্ছেন তাকে।


বিজ্ঞাপন


কোয়েলের দীর্ঘদিনের সহকর্মী টলিউড সুপারস্টার জিৎ। দুজনে মিলে অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। কোয়েলের মা হতে যাওয়ার খবর শুনে মন্তব্যের ঘরে নায়ক লিখেছেন, “খুব ভাল খবর। পরিবারের প্রত্যেকেকে শুভেচ্ছা।” কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ।

স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘‘পরিবার বড় হতে চলেছে। খুব শিগগির কবীর বড় ভাইয়ের দায়িত্ব পেতে চলেছে।’’এরপর থেকেই সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেত্রী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর