শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

আত্মহত্যার আগে মালাইকাকে ফোন, কী বলেছিলেন অভিনেত্রীর বাবা? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ এএম

শেয়ার করুন:

আত্মহত্যার আগে মালাইকাকে ফোন, কী বলেছিলেন অভিনেত্রী বাবা? 

বাবা অনীল অরোরার আত্মহত্যায় বিপর্যস্ত মালাইকা অরোরা। খবর পেয়েই ছুটে আসেন পুণে থেকে। গাড়ি থেকে নেমেই ভেঙে পড়েন কান্নায়। এরপর জানান আত্মঘাতী হওয়ার আগে বাবা শেষ কী কথা বলে গেছেন পর্দার মুন্নিকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্য়ার কয়েক ঘণ্টা আগে মালাইকা ও তার অমৃতাকে ফোন করেছিলেন তাদের বাবা। দুজনকেই স্পষ্ট জানিয়েছিলেন, ‘আর পারছি না, আমি ক্লান্ত’। জানা গেছে, পুলিশকে নাকি এমন কথাই জানিয়েছেন মালাইকা ও তার বোন অমৃতা।

arora

এদিকে মালাইকার মা বলেছেন, ‘ডিভোর্স হয়ে গেলেও, বলা চলে আমরা একসঙ্গেই থাকতাম। প্রত্যেকদিনের মতোই সকাল বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। অনেকক্ষণ ধরে আওয়াজ না পেয়ে বারান্দায় যাই। তারপর বারান্দা থেকে উঁকি মেরে দেখি, নিচে পড়ে রয়েছেন উনি। হাঁটু ব্যথা ছাড়া আর কোনও রোগ ছিল না তার।’

জানা গেছে, বহুদিন ধরে অসুস্থ ছিলেন মালাইকার বাবা। ৬ তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। গতকাল বুধবার সকাল ৯টায় উদ্ধার হয় তার মরদেহ। খবর শুনে বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা ঘটনাস্থলে যান। কোনো সুইসাইড নোটও পাননি তারা। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।

untitled-5-1726055817_20240911_181403399

মালাইকার বয়স যখন ১১ এবং তার বোন অভিনেত্রী অমৃতা অরোরার বয়স যখন ৬, ঠিক সেই সময়ই মালাইকার মায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অনিল অরোরার। মা জোসির কাছেই বড় হন মালাইকা ও অমৃতা। তবে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না তার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর