শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

স্বামীর আত্মহত্যা নিয়ে যা বললেন মালাইকার মা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

স্বমীর আত্মহত্যা নিয়ে যা বললেন মালাইকার মা 

আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। ৬ তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। এবার প্রাক্তন স্বামীর আত্মহত্যা নিয়ে মুখ খুলেছেন মালাইকার মা। 

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ডিভোর্স হয়ে গেলেও, বলা চলে আমরা একসঙ্গেই থাকতাম। প্রত্যেকদিনের মতোই সকাল বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। অনেকক্ষণ ধরে আওয়াজ না পেয়ে বারান্দায় যাই। তারপর বারান্দা থেকে উঁকি মেরে দেখি, নিচে পড়ে রয়েছেন উনি। হাঁটু ব্যথা ছাড়া আর কোনও রোগ ছিল না তার।’


বিজ্ঞাপন


এদিকে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর শুনে বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা ঘটনাস্থলে যান। সেখানে সুইসাইড নোটও পাননি তারা। ইতিমধ্যেই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।
এদিকে মালাইকা বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি। পুণেতে ছিলেন। খবর পেয়েই রওনা দিয়েছেন। গাড়ি থেকে নেমেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় মালাইকাকে। বোন অমৃতা অরোরাও স্বামী শাকিল লাদাককে নিয়ে পৌঁছেছেন।

মালাইকার বয়স যখন ১১ এবং তার বোন অভিনেত্রী অমৃতা অরোরার বয়স যখন ৬, ঠিক সেই সময়ই মালাইকার মায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অনিল অরোরার। মা জোসির কাছেই বড় হন মালাইকা ও অমৃতা। তবে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না তার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর