শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

সালমানের বাড়ির সামনে গুলি, যা বলছেন তার বাবা ও ভাই 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

সালমানের বাড়ির সামনে গুলি, যা বলছেন তার বাবা ও ভাই 

অনেক দিন ধরেই প্রাণনাশের হুমকি তাড়া করে বেড়াচ্ছে সালমান খানকে। এবার যেন বাড়ি সামনে দিয়ে ঘুরে গেল যমদূত। রোববার (১৪ এপ্রিল) ভাইজানের বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এদিকে সালমান বিষয়টি চুপ থাকলেও মুখ খুলেছেন তার বাবা ও ভাই। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আরও পড়ুন: সালমানকে খুন করাই লরেন্স বিষ্ণোইয়ের একমাত্র লক্ষ্য


বিজ্ঞাপন


সামাজিক মাধ্যমে সালমানের ভাই আরবাজ খান লিখেছেন, ‘সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এই ঘটনাটি খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এই ঘটনায় আমাদের পরিবার বিস্ময়াহত। দুঃখজনকভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ দাবি করে মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দিতে চাইছেন।’

salman-1

এরপর লেখেন, ‘পরিবারের সদস্যেরা আপাতত পুলিশকে তদন্তে সহযোগিতা করছেন।’সেইসঙ্গে মুম্বাই পুলিশের ওপর ভরসা প্রকাশ করেন এবং খান পরিবারের অনুরাগীদের ধন্যবাদ জানান আরবাজ।

তবে সালমানের বাবা সেলিম খান খুব একটা পাত্তা দেননি এই হামলার ঘটনায়। তিনি বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। ওরা বোধহয় পাবলিসিটি চেয়েছিল।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন সালমান

ঘটনার দিন সকাল ৫ টায়, একটি মোটরসাইকেলে এক অজ্ঞাত ব্যক্তি বান্দ্রায় সালমানের বাড়ি গ্যালাক্সির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ওই ব্যক্ত্যিদ্বয়ের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। 

arbaaz-khan-to-host-chat-series-the-invincibles-starring-bollywood-legends-01

এদিকে ঘটনার পর থেকেই ঘুরেফিরে আসছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। আশঙ্কা সত্যি করে সেদিন দুপুর না হতেই ঘটনার দায় স্বীকার করেন লরেন্স। সেইসঙ্গে ফের ভাইজানকে দেন প্রাণনাশের হুমকি।

কয়েক বছর ধরে সালমানকে নিশানায় রেখেছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সংবাদমাধ্যমকেও একাধিকবার জানিয়েছেন তার জীবনের একমাত্র লক্ষ্য হলো এই বলি তারকাকে হত্যা করা।

এর কারণও ব্যখ্যা করেছিলেন লরেন্স। কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান। সেই থেকে তার ওপর চটে আছেন এই গ্যাংস্টার। কেননা লরেন্সের মতে কৃষ্ণসার হরিণ হত্যা করে সলমান বিষ্ণোই সম্প্রদায়কে অপমান করেছেন। এ কারণেই সালমানের ঘাড়ের ওপর সর্বদাই গরম নিশ্বাস ফেওলছেন তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর