বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

সালমানের বাড়ির সামনে গুলি, গ্যাংস্টারের দায় স্বীকার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

সালমানের বাড়ির সামনে গুলি, গ্যাংস্টারের দায় স্বীকার 

অনেকদিন ধরেই প্রাণনাশের হুমকি তাড়া করে বেড়াচ্ছে সালমান খানকে। এবার বাড়ি সামনে দিয়ে ঘুরে গেল যমদূত। আজ রোববার ভাইজানের বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনার পর থেকেই ঘুরেফিরে আসছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। আশঙ্কা সত্যি করে দুপুর না হতেই ঘটনার দায় স্বীকার করলেন লরেন্স। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স গ্যাং। সেইসঙ্গে ফের ভাইজানকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন সালমান

লরেন্স এখন জেলে। সামাজিক মাধ্যমে ঘটনার দায় স্বীকার করে পোস্ট দিয়েছেন তার ভাই আনমোল বিষ্ণোই। সেখানে লেখা হয়েছে, আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তা-ই সই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা কত দূর যেতে পারি। 

salman-khan-20230322161955

এরপর লেখা হয়েছে, এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দুই জনকে তুমি ভগবান মানো, সেই নামের দু’টি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রী রাম।


বিজ্ঞাপন


কয়েক বছর ধরে সালমানকে নিশানায় রেখেছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সংবাদমাধ্যমকেও একাধিকবার জানিয়েছেন তার জীবনের একমাত্র লক্ষ্য হলো এই বলি তারকাকে হত্যা করা। 

আরও পড়ুন: সালমানকে খুন করাই লরেন্স বিষ্ণোইয়ের একমাত্র লক্ষ্য

এর কারণও ব্যখ্যা করেছিলেন লরেন্স। কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান। সেই থেকে তার ওপর চটে আছেন এই গ্যাংস্টার। কেননা লরেন্সের মতে কৃষ্ণসার হরিণ হত্যা করে সলমান বিষ্ণোই সম্প্রদায়কে অপমান করেছেন। 

sal-20230406162521

তিনি বলেছিলেন, ‘আমাদের সমাজ সালমানের ওপর রাগে ফুঁসছে। আমাদের অপমান করেছেন। তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বটে, কিন্তু তিনি কখনও ক্ষমা চাননি। যদি ক্ষমা না চান তবে যেকোনো ধরনের ঘটনার জন্য তৈরি থাকতে হবে তাকে। আমি কারও কথা শুনব না।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর