মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

অপুর ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

অপুর ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু

নতুন বছর অন্য পেশায় সময় দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন অপু বিশ্বাস। ব্যবসায় নামবেন বলেছিলেন। এবার শুরু করলেন বুটিক ও বিউটি পার্লার এবং রেস্টুরেন্টের ব্যবসা।

রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু। গত ৮ জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু করেছেন তিনি। তবে ১২ জানুয়ারি থেকে ব্যবসা প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: অন্য পেশায় মন দেবেন অপু বিশ্বাস

গতকাল শুক্রবার রাজধানীর আফতাবনগরের ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জামাল উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আরও পড়ুন: ব্যবসায় নামলেন অপু

অপু বিশ্বাস বলেন, ‘মানুষের কাছে আমি একজন নায়িকা, দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী। আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক। এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। এবার শুরু করলাম নতুন ব্যবসায়। আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস।’


বিজ্ঞাপন


এ সময় তিনি জামাল উদ্দীনকে তার পার্লার ও ক্যাফে ঘুরে দেখান এবং এর সেবা পরিধি নিয়ে তাকে ধারণা দেন। সে সময় পার্লারের সার্ভিসগুলো এবং ক্যাফে’র পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জামাল উদ্দীন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর