মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্যবসায় নামলেন অপু 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

ব্যবসায় নামলেন অপু 

নতুন বছর অন্য পেশায় সময় দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন অপু বিশ্বাস। ব্যবসায় নামবেন বলেছিলেন। এবার শুরু করলেন বুটিক ও বিউটি পারলার এবং রেস্টুরেন্টের ব্যবসা।

রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু। গত ৮ জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু করেছেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অন্য পেশায় মন দেবেন অপু বিশ্বাস

এ প্রসঙ্গে অপু বলেন, ‘আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক। একটা সময় আমাকে অন্য কিছু অবলম্বন করেই আমার জীবন পার করতে হতো। সেটা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি।’

এর আগে ব্যবসায় গুরুত্ব দেওয়া সম্পর্কে অপু বলেছিলেন, ‘সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসে প্রথম সিনেমা “লাল শাড়ি” দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়েমিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।’

আরও পড়ুন: বিচ্ছেদের পর সোনার দোকানে কাজ করতেন নিপুণ


বিজ্ঞাপন


আরও বলেছিলেন, ‘এর বাইরে আমি একটু অন্য দিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।’

অপু জানিয়েছেন কার্যক্রম শুরু করলেও আগামী ১২ জানুয়ারি থেকে ব্যবসা প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর