মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিচ্ছেদের পর সোনার দোকানে কাজ করতেন নিপুণ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ১২:১২ পিএম

শেয়ার করুন:

বিচ্ছেদের পর সোনার দোকানে কাজ করতেন নিপুণ 

ঢালিউডে নাম লেখানোর আগে যুক্তরাষ্ট্রে বাস করতেন অভিনেত্রী নিপুণ আক্তার। তবে সেখানে জীবনটা ফুলের বিছানা ছিল না তার জন্য। পেট চালাতে কাজ করতেন সোনার দোকানে। নিপুণ নিজেই জানিয়েছেন এ কথা।

২০০৬ সাল পর্যন্ত স্বামী সন্তানের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে বাস করতেন নিপুণ। কিন্তু বিচ্ছেদের পর আলাদা হয়ে যেতে হয়। এরপর শুরু হয় তার জীবন সংগ্রাম। থাকার জায়গা পর্যন্ত ছিল না। মাথা গুঁজতে আশ্রয় নিতে হয়েছিল বোনের বান্ধবীর বাসায়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেরদৌসের জয়ে যা বললেন রিয়াজ-নিপুণ

নিপুণ বলেন, ‘আমার বিচ্ছেদের পর আপুর বান্ধবীর বাসা থেকেই আমি একটি চাকরি খুঁজতে থাকি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পাই। এরপর সপ্তাহে দুদিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি। পরে বড় কফি শপে চাকরি পেয়ে যাই।’

আরও পড়ুন: জায়েদের ডিগবাজি নিয়ে যা বললেন নিপুণ

তিনি আরও বলেন, ‘আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না।’


বিজ্ঞাপন


বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নিপুণ। এছাড়া রয়েছে টিউলিপ নামের একটি পার্লার। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে তার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর