শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

পপি গোপনে বিয়ে করেছেন, রয়েছে সন্তান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

পপি গোপন বিয়ে করেছেন, রয়েছে সন্তান 

‘কুলি’ দিয়ে ঢালিউড জয় করেছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে কাজ করে প্রথম সারির নায়িকা বনে যান তিনি। অর্জনও কম নয়। তিনবার নিজের ঝুলিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অনেকদিন হলো পপির কোনো খোঁজ নেই কারও কাছে। তার সঙ্গে যোগাযোগের সকল মাধ্যমই রেখেছেন বন্ধ করে। কিন্তু লাস্যময়ী এ অভিনেত্রীকে অনুরাগীরা আজও খুঁজে বেড়ান। তার খোঁজ জানতে চান। তবে পপি কোথায় আছেন, কেমন আছেন— অনেকেরই অজানা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কেমন আছেন চিত্রনায়িকা পপি?

এদিকে একদিন আগে ফের সংবাদের শিরোনামে এসেছেন পপি। বেরিয়ে এসেছে তিন বছর ধরে উধাও থাকা এ নায়িকাকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য। জানা গেছে, গোপনে বিয়ে করে সংসারধর্মে মন দিয়েছেন পপি। সে ঘরে এক পুত্র সন্তানও রয়েছে। বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন এ নায়িকা। এর আগে বারিধারা ও উত্তরায় ছিলেন। সেখানকার ঠিকানা পরিচিতরা জেনে যাওয়ায় দ্রুত সেই এলাকা ছাড়েন।

আরও পড়ুন: টেনশনমুক্ত মাহি বললেন- ‘ইনশাআল্লাহ জিতব’

বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে, পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তার নাম রেখেছেন আয়াত।


বিজ্ঞাপন


এদিকে বাবা-মায়ের সঙ্গেও নাকি যোগাযোগ নেই পপির। গত বছর এক ভিডিও বার্তায় তার মা নিজেই জানিয়েছিলেন এ কথা। বলেছিলেন, পপি তার পরিবারের কোনো খোঁজ নেন না।

পপি শেষ ধরা দিয়েছিলেন এক ভিডিওবার্তায়। গত শিল্পী সমিতির নির্বাচনের সময় ওই ভিডিওতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চেয়েছিলেন শিল্পীদের কাছে। সেইসঙ্গে জানিয়েছিলেন, ভাগ্যে থাকলে ক্যামেরার সামনে আসবেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর