শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

টেনশনমুক্ত মাহি বললেন- ‘ইনশাআল্লাহ জিতব’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

টেনশনমুক্ত মাহি বললেন- ‘ইনশাআল্লাহ জিতব’
মাহিয়া মাহি। (ফাইল ছবি)

রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি)। আপিলে ন্যায়বিচার জানিয়ে তিনি বলেন, ‘আমি বরাবরই যোদ্ধা। আমি যুদ্ধ করেই আসলে জিতব। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই নির্বাচনটা হবে। রাজশাহী-১ আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ আমি বিপুল ভোটের মাধ্যমে জয়ী হব।’

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির দ্বিতীয় দিন নিজের প্রার্থিতা ফেরত পেয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান মাহি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি 

আলোচিত চিত্রনায়িকা মাহি বলেন, ‘টেনশনে ছিলাম যে, আমি ন্যায়বিচার পাব কি না। কারণ, আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম। আজকে সেটারই আসলে প্রতিদান পেয়েছি। আমি শতভাগ বিশ্বাস করতে শুরু করেছি যে, এই নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।’


বিজ্ঞাপন


Mahi
নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার মনে হয়, এটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কারণ, সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। আমার এলাকার লোকজনই আমাকে মোটামুটি জোর করে বলেছে যে, আপনাকে নির্বাচন করতে হবে। কারণ, তারা জানে আমি মাঝি, যদিও আমি নৌকা পাইনি। তারা আমাকে নৌকার মাঝি হিসেবেই দেখতে চায়। আমি যাতে বিপুল ভোটে জিতে নৌকার মাঝি হই। এটা তারা আমাকে খুব করে চায়।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘চাপ তো অবশ্যই আছে। আসলে কে চাইবে হেরে যেতে? হার তো আসলে আমরা কেউ পছন্দ করি না, আমরা চাইও না। যে যার জায়গাটা ধরে রাখতে চেষ্টা করবে। কিন্তু আমি বরাবরই যোদ্ধা।'

বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর