মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তৃপ্তি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তৃপ্তি 

সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। আনন্দ যেন ধরছে না রণবীর অনুরাগীদের। প্রিয় তারকাকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা। এ ছবির জন্য সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন রণবীর। তার সঙ্গে ওই দৃশ্যে তাল মিলিয়েছেন তৃপ্তি দিমরি। এরপর থেকেই হচ্ছেন কটাক্ষের শিকার। নেটিজেনরা ধুয়ে দিচ্ছেন তাকে। এবার মুখ খুললেন তৃপ্তি।

রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় কিংবা অভিনেতার জুতোয় জিভ ছোঁয়ানো বিষয়ে সংলাপ। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, ‘আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজে থেকেই। কেউ আমাকে বাধ্য করেনি। আমার এই পেশায় আসার কারণ, এই কাজটা আমার মধ্যে শিহরন জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি, তা আমার ক্ষতে মলম লাগায়।’

আরও পড়ুন: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নওশীন মাসুদ মারা গেছেন

চরিত্রের ভালো-মন্দ দিক প্রসঙ্গে ব‍্যাখ‍্যা করে তৃপ্তি বলেন, ‘তোমার চরিত্র কিংবা তোমার সহ-অভিনেতার চরিত্র, সবটাই মানুষের বিভিন্ন দিক। যে কোনও মানুষের মধ‍্যেই ভালো, মন্দ, দুই দিক থাকে। অভিনেতার সবসময় উচিত, ভালো-খারাপ সব ধরনের চরিত্রের জন‍্য নিজেকে প্রস্তুত রাখা।’

‘অ্যানিমেল’ ছবিতে রণবীরের বিতর্কিত সংলাপ ‘আমার জুতোয় জিভ ছোঁয়াও’’ প্রসঙ্গে তৃপ্তি বলেন, এমন একজন মানুষ যে নিজের স্ত্রী, বাবা, সন্তানকে খুন করতে চায়, আমাকে যদি কেউ এমন মানুষের কথা বলে, আমি তেমন লোককে দেখলে মেরেই ফেলব । কিন্তু এই চরিত্রটিও বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে গেছে, সে কথাও মনে রাখতে হবে।’

আরও পড়ুন: সন্দীপ্তা-সৌম্য বিয়ে করলেন

বলে রাখা ভালো, ছবিটিতে তৃপ্তি যে চরিত্রে অভিনয় করেছেন ওই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল সারা আলী খানকে। তিনি অডিশনও দিয়েছিলেন। কিন্তু পরিচালকের মন ভরেনি তাতে। পরে সারার বদলে নেওয়া হয় তৃপ্তিকে।

ছবিটি এগিয়েছে বাবা-সন্তানের সম্পর্কের গল্পকে উপজীব্য করে। রণবীর কাপুর ছিলেন প্রধান আকর্ষণ। অভিনয় দিয়ে দর্শকের মন জয়ের ক্ষেত্রে শতভাগ সফলতা অর্জন করেছেন তিনি। পর্দায় তাকে সঙ্গ দিয়েছেন রাশমিকা মান্দানা। রণবীরের বাবার চরিত্রে দেখা গেছে অনিল কাপুরকে।

২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। এ ছবিতে তৃপ্তিকে দেখা গেছে দ্বিতীয় নায়িকা হিসেবে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর