মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

সন্দীপ্তা-সৌম্য বিয়ে করলেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:২১ পিএম

শেয়ার করুন:

সুদীপ্তা- সৌম্য বিয়ে করলেন

অবশেষে চার হাত এক হলো সন্দীপ্তা সেন ও সৌম্য মুখার্জীর। গতকাল ৭ ডিসেম্বর গাঁটছড়া বাঁধলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিয়ের দিন বেনারসিতে সেজেছিলেন সন্দীপ্তা। অন্যদিকে সৌম্য দেখা গেছে হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো বহু টলিউড তারকারা উপস্থিত ছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে।


বিজ্ঞাপন


এক দিনেই বিয়ে ও রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে মাংস— কিছুই বাদ ছিল না। এসেছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেছে আমন্ত্রিতদের তালিকায়। বিয়েতে সাদা রঙের কিছু পরা যাবে না বলে বাগদান পর্বের দিন সাদা লহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী।

কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা- সৌম্য। তবে শুরুর দিকে সম্পর্ক নিয়ে রাখঢাকের কমতি ছিল না তাদের। পরে আড়াল সামনে নিয়ে আসেন নিজেদের প্রণয়ের গল্প। এবার তা রূপ নিল পরিণয়ে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর