মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নওশীন মাসুদ মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ এএম

শেয়ার করুন:

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নওশীন মাসুদ মারা গেছেন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নওশীন মাসুদ মারা গেছেন। বুধবার (৬ ডিসেম্বর) সকালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। ক্যানসারে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

নওশীনের মৃত্যুতে সামাজিক মাধ্যমে অভনেতা আদনান সিদ্দিকী লিখেছেন, ‘বিদায় আমাদের প্রিয় নওশীন মাসুদ। প্রিয় বন্ধু, ভালো মনের মানুষ। তার সঙ্গে কাটানো ক্যামেরা ও ক্যামেরার বাইরে প্রতিটা মুহূর্ত ছিল জাদুর মতো। তার স্বতঃস্ফূর্ততা ও স্টাইলের কথা আলাদা করে বলতে হয়। তোমার সঙ্গে পর্দা ভাগাভাগির স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞতা। শান্তিতে থাকো।’


বিজ্ঞাপন


নওশীনের জন্ম ১৯৮১ সালে পাকিস্তানের করাচিতে। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ওপর পড়াশোনা করে নাম লেখান অভিনয়ে। তিনি তারিক কোরায়েশিকে বিয়ে করেছিলেন। পরে তাদের ডিভোর্স হয়। তার দুই ছেলে রয়েছে।

২০০০ সাল-পরবর্তী ক্যারিয়ার শুরু করলেও তিনি আলোচনায় আসেন ২০১০ সালে। ‘ডলি কি আয়েগি ভারত’ সিরিয়ালে শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম ছিল সাবা। পরে তাকে আলোচনায় আনে ‘জাল’, ‘ঘর তো আখির আপনা হায়’, ‘কলোনি ১৯৫২’সহ আরও বেশ কিছু ধারাবাহিক। শুধু অভিনেত্রী হিসেবে নয়, তিনি লেখক ও প্রযোজক হিসেবেও পরিচিত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর