শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

কেমন আছেন ‘ম্যাডাম ফুলি’? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

কেমন আছেন ‘ম্যাডাম ফুলি’? 

প্রথম ছবি দিয়েই ঢালিউড জয় করেছিলেন অভিনেত্রী শিমলা। বগলদাবা করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে অভিনয় করে প্রথম সারির নায়িকা বনে যান তিনি।

কিন্তু ধারাবাহিকতা রাখতে পারেননি ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এই অভিনেত্রী। ধীরে ধীরে আলোচনার বাইরে চলে যান। আজকাল পর্দায় বলতে গেলে দেখাই যায় না তাকে। কোথায় আছেন কেমন আছেন— সে খবরও অনেকের অজানা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: “বাসর রাতেও ‘এমআর-৯’-এর স্ক্রিপ্ট লিখেছেন চিত্রনাট্যকার”

সংবাদ মাধ্যমকে শিমলা জানিয়েছেন তিনি ঢাকাতেই আছেন। মাকে নিয়ে নিজের ফ্ল্যাটে থাকেন। সময় পেলে গ্রামের বাড়ি যান। সেখানে ভাই বোনদের সঙ্গে সময় কাটিয়ে ফিরে আসেন তিলোত্তমা নগরীতে।

শিমলা বলেন, ‘এখন তো সিনেমায় সেভাবে কাজ করি না। চলতি বছরে ডায়মন্ড (সৈয়দ অহিদুজ্জামান) ভাইয়ের “দক্ষিণ দুয়ার’’ ছবিতে কাজ করলাম। সব সময় তো কাজ আসে না। এ ধরনের ভালো কাজ হাতে এলে করি।’

আরও পড়ুন: শুরুতেই স্থগিত পূজার ছবির শুটিং


বিজ্ঞাপন


চলচ্চিত্রাঙ্গনের মানুষজনের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘শুরু থেকেই সিনেমার মানুষজনের সঙ্গে কাজের বাইরে খুব একটা খাতির ছিল না আমার। তবে মৌসুমী আপা, শাবনূর আপার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তাঁদের বাসায় যাতায়াত ছিল। শাবনূর দেশের বাইরে, যোগাযোগ নেই। এখন শুধু মৌসুমী আপার সঙ্গে যোগাযোগ আছে। মৌসুমী আপার ভক্ত আমি। তাঁর সঙ্গে আমার দুটি সিনেমা করার সুযোগও হয়েছিল।’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে সিমলা অভিনীত ‘সফর’ নামে একটি ভারতীয় ছবি। ছবিটির কাজ শেষ হয়েছে ২০১৮ সালে। এটি নির্মাণ করেছেন অর্পণ রায় চৌধুরী। তবে ছবিটির মুক্তির বিষয়ে কিছু জানেন না শিমলা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর