মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

শুরুতেই স্থগিত পূজার ছবির শুটিং

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

শুরুতেই স্থগিত পূজার ছবির শুটিং

নির্মিতব্য ‘লিপস্টিক’ সিনেমায় অভিনয় করার কথা ছিল টলিউডের এ সময়ের জনপ্রিয় মুখ দর্শনা বণিক। তবে শেষ পর্যন্ত ছবিটি থেকে সরে দাঁড়ান অভিনেত্রী। এরপর পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর স্থলভিসিক্ত হন ঢালিউডের পুজা চেরি। কিন্তু পূজাকে নিয়ে কাজ শুরুর পাঁচ দিনের মাথায় বন্ধ হয়ে গেল ‘লিপস্টিক’-এর শুটিং।

তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। নতুন করে কোনো জটিলতা তৈরি হয়নি ‘লিপস্টিক’ নিয়ে। ছবির পরিচালক কামরুজ্জামান রোমান ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ কারণেই আপাতত স্থগিত করা হয়েছে দৃশ্যধারণের কাজ।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পূজা বলেন, ‘পরিকল্পনা ছিল টানা ২৫ দিনের শুটিংয়ে লিপস্টিক শেষ হয়ে যাবে। পরিচালক হুট কর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আপাতত তা বন্ধ রয়েছে। পরে শিডিউলজনিত কিছু সমস্যা তৈরি হলেও নতুন করে শিডিউল নিয়ে আগামী মাসের মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা আমাদের।’

অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘লিপস্টিক’। এতে পূজার বিপরীতে আছেন আদর আজাদ। ছবিটির  গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর