বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

জবির ইসলামের ইতিহাস বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী ১১ ডিসেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

জবির ইসলামের ইতিহাস বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী ১১ ডিসেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১১ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অ্যালামনাই পুনর্মিলনী -২০২৬’। বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মহা মিলনমেলার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কনফারেন্সের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বিভাগের সব ব্যাচের সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনিসুর রহমানসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. খলিলুর রহমান খলিল, সহ-সভাপতি মো. আবু ইউসুফ, বোরহান উদ্দিন ও নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, অর্থ সম্পাদক সাইফুর রহমান ফাহাদ এবং প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক যুবাঈর হুসাইন সামী উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনার কক্ষে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনার কক্ষে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন পর বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের একত্র হওয়ার এই আয়োজনকে সফল করতে সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরি। বিভাগের ভাবমূর্তি ও অবস্থান তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, কনফারেন্স সফল করতে অংশগ্রহণের পাশাপাশি অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবেন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। এ আয়োজনের মধ্য দিয়ে প্রিয় বন্ধু, সিনিয়র-জুনিয়র এবং শ্রদ্ধেয় শিক্ষকদের সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি ও সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

বিইউ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর