বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিক্ষা প্রকৌশল অধিদফতরের দুই প্রকৌশলীর দুর্নীতি খতিয়ে দেখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

শিক্ষা প্রকৌশল অধিদফতরের দুই প্রকৌশলীর দুর্নীতি খতিয়ে দেখার নির্দেশ
শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি ও সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখা থেকে শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়। এতে সই করেন উপসচিব এ এস এম শাহরিয়ার৷

ওই চিঠিতে বলা হয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদফতরের ওই দুই প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য সন্নিবেশ করে অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট পেপার কাটিংও সংযুক্ত করা হয়েছে। চিঠিতে এসব অভিযোগের বিষয়ে খতিয়ে দেখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

চিঠির বিষয়বস্তুতে ওই দুই প্রকৌশলীর বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের দুর্নীতিবাজ’ হিসেবে অভিযোগের উল্লেখ রয়েছে৷

এসএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর