বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

আন্দোলন চলবে, আমাদের চূড়ান্ত লক্ষ্য জাতীয়করণ: এমপিওভুক্ত শিক্ষক নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

আন্দোলন চলবে, আমাদের চূড়ান্ত লক্ষ্য জাতীয়করণ: এমপিওভুক্ত শিক্ষক নেতা
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আন্দোলনের পর শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে আন্দোলন এবং পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি।

তিনি বলেছেন, ‘শিক্ষকদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘বদলির আন্দোলনের মাধ্যমেই আমরা ধাপে ধাপে এগিয়ে যাব শতভাগ উৎসব ভাতা আদায়ের আন্দোলনের দিকে, তারপর চূড়ান্ত লক্ষ্য- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণ।

‘আন্দোলন চলবে, অধিকার আদায় হবে, বিজয় আসবেই—ইনশা-আল্লাহ!’

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর