বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ শুরু ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ শুরু ১০ অক্টোবর
প্রতীকী ছবি

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৩০ দিনব্যাপী ‘মৌলিক প্রশিক্ষণ’ আয়োজন করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। আগামী ১০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহে নেপের ক্যাম্পাসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ কার্যক্রমে পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের ৪২তম ও ৪৩তম ব্যাচের মনোনীত প্রশিক্ষণার্থীরা অংশ নেবেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নেপের এক চিঠিতে দেশের সব পিটিআইয়ের সুপারিনটেনডেন্টকে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মনোনীত প্রশিক্ষণার্থীদের আগামী ৯ অক্টোবরের মধ্যে নেপের ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নেপের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশিক্ষণটি আবাসিক হওয়ায় অংশগ্রহণকারীদের নেপের ডরমিটরিতে অবস্থান করতে হবে। একই সঙ্গে ৯ অক্টোবর সন্ধ্যা ৭টার মধ্যে নেপে উপস্থিত হয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ চলাকালে প্রাতঃকালীন শরীরচর্চা ও বিকেলের খেলাধুলায় অংশগ্রহণের জন্য নির্ধারিত পোশাক সঙ্গে আনতে হবে। পুরুষ প্রশিক্ষণার্থীদের সাদা টি-শার্ট, সাদা ট্রাউজার, সাদা কেডস, সাদা মোজা ও সাদা ক্যাপ আনতে বলা হয়েছে। নারী প্রশিক্ষণার্থীদের জন্য সাদা টি-শার্ট, সাদা সালোয়ার-কামিজ, সাদা কেডস, সাদা মোজা ও সাদা ক্যাপ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য নিজ নিজ ল্যাপটপ অথবা ট্যাব সঙ্গে নিয়ে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এম/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর