বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নতুন বেতন স্কেল বাস্তবায়নে জনবলের তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

নতুন বেতন স্কেল বাস্তবায়নে জনবলের তথ্য চেয়েছে মাউশি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। ছবি: সংগৃহীত

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধীন মাঠপর্যায়ের কার্যালয় ও প্রতিষ্ঠানগুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। নির্ধারিত ছকে এসব তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) মাউশি থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজ করা এবং এতে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram sub-module-এর ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য যুক্ত করার কাজ চলছে। এতে পদ ও পদবি, মূল গ্রেড এবং পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে iBAS++-এর Pay Fixation sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করা হবে। এ জন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য Organogram sub-module-এ অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পরে সৃষ্ট পদগুলোর তথ্যও Organogram sub-module-এ অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (আগের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কন করা জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।

নির্ধারিত ছকে পদের নাম বাংলা ও ইংরেজিতে, পদের মূল গ্রেড (Substantive Grade), পদসংখ্যা ও মন্তব্যসহ প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।

তথ্যের হার্ড কপি মাউশির এইচআরএম শাখার উপপরিচালকের কাছে, অধিদফতরের ৫৩০ নম্বর কক্ষে জমা দিতে হবে। একই সঙ্গে সফট কপি Nikosh ফন্টে Word Document আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। এসব তথ্য পাঠানোর শেষ সময় ৭ অক্টোবর।

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর