মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুর কাব্যনাট্য নিয়ে পিএইচডি জবি শিক্ষকের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুর কাব্যনাট্য নিয়ে পিএইচডি জবি শিক্ষকের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষক সানজীদা মাসুদ

রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুর কাব্যনাট্য নিয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষক সানজীদা মাসুদ।

গত ৩১ আগস্ট অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। পরবর্তীতে ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ড. সানজীদা মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন বাংলা বিভাগ থেকে এ ডিগ্রি লাভ করলেন। তার গবেষণার শিরোনাম ছিল ‘বাংলা কাব্যনাট্যে ভাবাদর্শের অন্তর্বয়ন: রবীন্দ্রনাথ ঠাকুর ও বুদ্ধদেব বসু’ (Reflection of Ideologies in the Bangla Poetic Drama: Rabindranath Tagore and Buddhadeb Basu)। ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরার তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন।

শিক্ষাজীবনে কীর্তিময় মেধাবী ড. সানজীদা মাসুদ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কর্মরত। এর আগে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি ও গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত। বাংলা একাডেমিসহ বিভিন্ন স্বীকৃত গবেষণা জার্নালে তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে ড. সানজীদা মাসুদের স্বামী তানভীর আহমেদ সিদ্দিকী শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত। আহমাদ বিন তানভীর নামে তাদের এক পুত্রসন্তান রয়েছে। তিনি বরিশাল জেলার উজিরপুর থানার ধামুরা গ্রামের মাসুদ হাওলাদারের কন্যা। তার শ্বশুরালয় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীতে।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর