মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসলে নেমে ২ নারীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসলে নেমে ২ নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেরাণীগঞ্জে অবস্থিত দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরাণীগঞ্জের আলুকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলুকান্দা স্ট্যান্ড বাজার পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) ও একই এলাকার আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্তের দায়িত্বে থাকা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামেন জুলিয়া ও রাবেয়া। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এএসআই রেজাউল করিম জানান, আনুমানিক বিকেল ৫টার দিকে স্থানীয়রা দুই নারীকে উদ্ধার করেন। মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ঘটনার পর দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে জনসাধারণের গোসল ও ঘাট ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ বিষয়ে দেওয়া নোটিশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুকুরে গোসল, ঘাটে প্রবেশ কিংবা সেখানে অবস্থান করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর