মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

শিক্ষা সহযোগিতা বাড়াতে চীন সফরে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

শিক্ষা সহযোগিতা বাড়াতে চীন সফরে শিক্ষামন্ত্রী
চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক জোরদারে চীন সফরে গেছেন শিক্ষামন্ত্রী

শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চীন সফরে গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৫ আগস্ট) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

ঢাকা ছাড়ার সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষা বিষয়ক বিভিন্ন ফোরাম ও সম্মেলনে অংশ নেবেন তিনি।

এ ছাড়া চীনের বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের কথা রয়েছে শিক্ষামন্ত্রীর। এসব সফরের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দুই দেশের সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হবে।

সফরকালে চীনের সঙ্গে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথাও রয়েছে।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর