বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাবির হলগুলোতে বিশেষ ফগার মেশিন বরাদ্দ দেবে ডিএসসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

ঢাবি হলগুলোতে বিশেষ  ফগার মেশিন বরাদ্দ দেবে ডিএসসিসি
ব্রিফ করছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোর জন্য  মশক নিধনে বিশেষ ফগার মেশিন বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

‎সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন তিনি।

‎পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় এলাকার জলাবদ্ধতার অস্থায়ী সমাধানের জন্য পানির পাম্পের বিশেষ ব্যবস্থার কথা জানান। পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে নতুন আউটলেট নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

‎ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসক এদিন বিকালে পরিদর্শনে যান। 

‎পরিদর্শনের সময় তিনি হল প্রশাসন ও হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যমান সমস্যাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

‎এ সময় শিক্ষার্থীদের সমস্যা সমাধানে নিউমার্কেট সংলগ্ন জায়গায় পাবলিক টয়লেট নির্মাণ এবং অস্থায়ী অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের নির্দেশনাও প্রদান করেন ডিএসসিসি প্রশাসক।

‎পরিদর্শনকালে প্রশাসকের কাছে শিক্ষার্থীদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

‎পরিদর্শনে প্রশাসকের সঙ্গে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎‎এএম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর