নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (১৪ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় 'নরসিংদী মেডিকেল কলেজ' প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
এসএইচ/ক.ম




