সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট (eVAT) ব্যবস্থায় সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট ব্যবস্থায় একসঙ্গে ব্যবহারকারীর সংখ্যা (কনকারেন্ট ইউজার) বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। ফলে অক্টোবর ২০২৬ কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।

আরও পড়ুন: এলটিইউ ভ্যাটে রাজস্ব আদায়ে রেকর্ড, প্রবৃদ্ধি ৩৪.৪৭%

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার ২ উপধারায় দেওয়া ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর।

নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর