সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

এলটিইউ ভ্যাটে রাজস্ব আদায়ে রেকর্ড, প্রবৃদ্ধি ৩৪.৪৭%

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

এলটিইউ ভ্যাটে রাজস্ব আদায়ে রেকর্ড, প্রবৃদ্ধি ৩৪.৪৭%
ছবি: সংগৃহীত

আগের কয়েক মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের নেতিবাচক প্রবৃদ্ধির পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। 

চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা গত কয়েক বছরের একই মাসের তুলনায় সর্বোচ্চ। গত অর্থবছরের অক্টোবরের তুলনায় এবার রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। এতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায় হয়েছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। চলতি অর্থবছরের একই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা।

তবে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ সময়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা।

এনবিআরের দেওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায় ছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় হয় ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা।

চলতি অর্থবছরের আগের মাসগুলোতে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। সেই পরিস্থিতি থেকে অক্টোবরে ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনকে সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য রাজস্ব আদায় হিসেবে দেখছে সংস্থাটি।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর