বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

এফবিসিসিআই’র রফতানি গবেষণা সেলের প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

এফবিসিসিআই’র রফতানি গবেষণা সেলের প্রথম সভা অনুষ্ঠিত
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রফতানি পণ্যের বৈচিত্র্যকরণ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি হিসেবে সভা করেছে শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) রফতানি গবেষণা সেল।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নবগঠিত এই সেলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক।

উল্লেখ্য, দেশে রফতানি পণ্যের পরিসর বাড়ানো, সম্ভাবনাময় খাতগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিনির্ধারণী সুবিধা চিহ্নিত করার লক্ষ্যে সম্প্রতি দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনে ‘রফতানি গবেষণা সেল’ গঠনের নির্দেশ দেয় সরকার। এরই অংশ হিসেবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে একটি আলাদা গবেষণা সেল গঠন করা হয়।

এই সেলটি মূলত বৈশ্বিক বাজার বিশ্লেষণ, পলিসি অ্যাডভোকেসি এবং খাতভিত্তিক ট্রেড বডিগুলোর সঙ্গে সমন্বয় করে বাস্তবসম্মত গবেষণা ও কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করবে। সেলের কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এফবিসিসিআই’র সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে স্ব-স্ব খাতের তথ্য ও বস্তুনিষ্ঠ পরামর্শ দেওয়ার আহ্বান জানান প্রশাসক মো. ফজলুল হক।

সভায় সেলের রূপরেখা ও কার্যপ্রণালী নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর। পরে মুক্ত আলোচনায় বিভিন্ন চেম্বার ও খাতের প্রতিনিধিরা তাদের সুনির্দিষ্ট মতামত ও নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

সভায় সরাসরি ও ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইএ, এমসিসিআই, অ্যাপারেল, হিমায়িত খাদ্য, কোল্ড স্টোরেজ, প্লাস্টিক ও হালকা প্রকৌশল খাতের প্রতিনিধিরা।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর