বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

অর্থনৈতিক ঝুঁকিতে স্বল্প আয়ের দেশগুলোতে সহায়তা ৩ গুণ বাড়াবে আইএমএফ

‎একে সালমান, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে:
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

অর্থনৈতিক ঝুঁকিতে স্বল্প আয়ের দেশগুলোতে সহায়তা ৩ গুণ বাড়াবে আইএমএফ

অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় নিয়ে স্বল্প আয়ের দেশগুলোতে সহায়তা তিন গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের কার্যক্রমে বড় পরিবর্তন আনার কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে গ্লোবাল পলিসি এজেন্ডা প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

প্রেস ব্রিফিংয়ে ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্যদেশগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। করোনা মহামারির পর মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ব অর্থনীতি বড় সংকটে পড়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি নতুন সংকট তৈরি করেছে জ্বালানির অনিশ্চয়তা। ফলে অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আগেই রাজস্ব আয় বাড়ানো, সরকারি ব্যয় যৌক্তিক পর্যায়ে আনা এবং আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির চাপে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সুনির্দিষ্ট ও সাময়িক সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর