মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এসজিবিজনেস অ্যাওয়ার্ডসের দুটি সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

এসজিবিজনেস অ্যাওয়ার্ডসের দুটি সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড
এসজিবিজনেস অ্যাওয়ার্ডসের দুটি সম্মাননা পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সমতা, সামাজিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’ এ দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। 

সম্মাননা দুটি হলো- হেলথ ইক্যুইটি অ্যান্ড ইনক্লুশন অ্যাওয়ার্ড (স্বাস্থ্যসেবায় সমতা ও অন্তর্ভুক্তি পুরস্কার) এবং জব ক্রিয়েশন অ্যাওয়ার্ড (কর্মসংস্থান সৃষ্টি পুরস্কার) । 

সম্প্রতি এক অনুষ্ঠানে এসব অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জানায়, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দূরপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ সমগ্র এশিয়া অঞ্চলজুড়ে পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত কার্যক্রমে অসামান্য প্রতিশ্রুতি ও সাফল্য প্রদর্শনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মান জানানোর লক্ষ্যে সিঙ্গাপুরে গত ১৭ সেপ্টেম্বর আয়োজিত ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে এসব স্বীকৃতিগুলোর ঘোষণা দেওয়া হয়।

বহু বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড, তাদের সিএসআর কার্যক্রমের মাধ্যমে, দেশের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছে। এই স্বীকৃতিগুলো ব্যাংকটির দীর্ঘদিনের এই উদ্যোগ ও অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুর্গম ও পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ব্যাংকটির অন্যতম একটি স্বাস্থ্য বিষয়ক উদ্যোগের আওতায় বরেন্দ্র, বিল, চর, উপকূল, পাহাড় ও হাওরাঞ্চলের মতো ৬টি ভিন্ন ভৌগোলিক এলাকার ১০০টি ইউনিয়নে নানা কর্মসূচি পরিচালিত হয়েছে।

যারফলে সরাসরি ৩০ হাজারেরও বেশি কিশোরী ও তরুণী স্বাস্থ্যসুবিধা পেয়েছেন। পাশাপাশি আরও প্রায় ১ লাখ মানুষ পরোক্ষভাবে এই সেবার সুফল পেয়েছেন। এই অবদানের স্বীকৃতিতেই ব্যাংকটিকে ‘স্বাস্থ্যসেবায় সমতা ও অন্তর্ভুক্তি পুরস্কার’ দেওয়া হয়েছে।

অন্যদিকে, তরুণ, নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দক্ষতা উন্নয়নে কাজ করায় ব্যাংকটি অর্জন করে নিয়েছে ‘কর্মসংস্থান সৃষ্টি পুরস্কার’। 

তরুণদের কর্মদক্ষ করে তুলতে ইউসেপ-এর সঙ্গে ‘গিভিং উইংস টু ড্রিমস’, ব্র্যাক-এর সঙ্গে ‘এমপাওয়ারিং দ্য ফিউচার’ এবং ইউনিসেফ-এর সঙ্গে ‘জেনারেশন আনলিমিটেডের পাসপোর্ট টু আর্নিং’ নামে যৌথ প্রকল্প পরিচালনা করছে ব্যাংকটি। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা, কাজের সুযোগ বাড়ানো এবং দেশের অর্থনীতিতে তাদের অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

এই অর্জন সম্পর্কে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ‘এই স্বীকৃতি আমাদের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিরই প্রতিফলন। প্রকৃত টেকসই উন্নয়নের অর্থ হলো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা; হোক তা স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করার মাধ্যমে, অথবা মানুষকে নিরাপদ, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবিকা গড়ে তুলতে সহায়তা করার মাধ্যমে। এই লক্ষ্য পূরণে পাশে থাকার জন্য আমাদের সকল অংশীদার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

ইএসজিবিজনেস হলো একটি শীর্ষস্থানীয় বি টু বি প্রকাশনা ও শিল্প সম্পর্কিত পোর্টালের অংশ, যা বিশ্বজুড়ে গতিশীল পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) বিষয়ক সেবায় নিয়োজিত এবং সিঙ্গাপুর, হংকং, মধ্যপ্রাচ্য ও এর বাইরেও কার্যক্রম পরিচালনা করছে।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার বিশ্বস্ত অংশীদার হিসেবে ১২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। উন্নয়নে সহায়তা করার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে গড়ে তুলতে নানাভাবে অবদান রাখছে ব্যাংকটি।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর