রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উন্মোচন

ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের আড়ালে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দেওয়ার অভিযোগ উন্মোচন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে এ অনিয়মের তথ্য পাওয়া গেছে।

রোববার (৩০ আগস্ট) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ আগস্ট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি নিবারক দল জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়।

পরে জব্দ করা দলিলপত্র বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ করা হয়। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে।

এনবিআর জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি প্রকৃত তথ্য গোপন রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

উন্মোচিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজস্ব ফাঁকি রোধে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এ ধরনের নজরদারি ও নিবারক অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর