বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

ফুডির সম্মাননা পেলেন শতাধিক ডেলিভারি পার্টনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

ফুডির সম্মাননা পেলেন শতাধিক ডেলিভারি পার্টনার
ফুডি আয়োজিত সম্মাননা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ডেলিভারি পার্টনারদের নিষ্ঠা ও অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি কুইক-কমার্স প্ল্যাটফর্ম ফুডি। ‘Celebrating Our Foodi Heroes Q2’ শীর্ষক এ আয়োজনে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সেরা পারফরম্যান্স করা শতাধিক ডেলিভারি পার্টনারকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে রহমান’স রেগনাম সেন্টারে অবস্থিত ফুডির প্রধান কার্যালয়ে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফুডি জানায়, সময়ানুবর্তিতা, ধারাবাহিকতা, অর্ডার সম্পাদনের দক্ষতা, গ্রাহকসেবা এবং সামগ্রিক পারফরম্যান্সসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে সেরা ডেলিভারি পার্টনারদের নির্বাচন করা হয়।

সেরা পারফর্মারদের জন্য ছিল বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের বিমান টিকিট ও থাকার ব্যবস্থা ছাড়াও স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফুডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহনেওয়াজ মান্নান।

আরও পড়ুন

কম খরচে রেস্তোরাঁর খাবার ঘরে পৌঁছে দিচ্ছে ‘ফুডি’

ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিখ্যাত ফুটবলার হামজা চৌধুরী 

এ সময় তিনি বলেন, ‘ফুডির দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করতে আমাদের ডেলিভারি পার্টনাররা প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার তারা। ভবিষ্যতে আরও বড় পরিসরে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানে ফুডির অপারেশনস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আফসার আহমেদ, মোহাম্মদ সোহেল রানা, আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফুডির পক্ষ থেকে বলা হয়, ‘Celebrating Our Foodi Heroes Q2’ শুধু সেরা পারফর্মারদের পুরস্কৃত করার আয়োজন নয়; এর মাধ্যমে ডেলিভারি পার্টনারদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণ, কাজের প্রতি অনুপ্রেরণা এবং অপারেশনাল উৎকর্ষের প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারও তুলে ধরা হয়েছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর