খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলার জোন সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।
সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- আদর্শ গ্রাম দারুন্নাজাত মাদ্রাসা, ডাক্তারপাড়া মানজুমাতুন নূর কারীমিয়া মহিলা মাদ্রাসা এবং পশ্চিম নতুনপাড়া বায়তুর রহমান জামে মসজিদ।
অনুষ্ঠানে জোন কমান্ডার মাসুদ খান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেলসহ তিন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এএম




