খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা মর্টারশেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।
শনিবার (২১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর পারে নির্জন স্থানে বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করা হয়।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদরের শালবন পল্লীটিলা এলাকায় সেপটিক ট্যাংক করার মাটি খননের সময় মর্টারশেলটি পান। পরে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্তভাবে উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত তা তাৎক্ষনিক বলা যাচ্ছে না।
প্রতিনিধি/টিবি




